ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১৫

ads

নাটোরে যাত্রীবাহী ন্যাশনাল ট্রাভেলর্স কোচ ও মাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।


রোববার বিকেল সাড়ে ৫টার দিকে শহরতলীর দত্তপাড়া এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।


নাটোরের ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ রেজওয়ান আহমেদ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে রাজশাহী গামী ন্যাশনাল ট্রাভেলর্সের যাত্রীবাহী একটি কোচ বিকেলে নাটোর-ঢাকা মহাসড়কের দত্তপাড়া এলাকায় পৌঁছালে রাজশাহী থেকে ঢাকাগামী একটি মাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির অন্তত ১৫ জন আহত হয়।


এ সময় ট্রাকের চালক ট্রাকের ভিতরে আটকা পড়ে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। পরে ট্রাকের চালকের সামনের এক অংশ কেটে চালককে উদ্ধার করা হয়।


সূত্র : বাংলাদেশ জার্নাল

ads
ads
ads

Our Facebook Page